২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে অ্যানথ্রাক্স রোগী সনাক্ত

অ্যানথ্রাক্স বিষয়ে রেড অ্যালার্ট প্রত্যাহারের দিন বৃহস্পতিবার কুড়িগ্রামে একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

কুড়িগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যানথ্রাক্স বিষয়ে রেড অ্যালার্ট প্রত্যাহারের দিন বৃহস্পতিবার কুড়িগ্রামে একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী হলেন- রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের শফিকুলের স্ত্রী শিউলি বেগম (২৫)। সিভিল সার্জনের গঠন করা মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সকালে তাকে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স রোগী হিসেবে চিহিৃত করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হওয়ার পর সারা জেলায় স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী জানায়, অন্ত:সত্ত্বা শিউলি বেগম গত সোমবার পায়ে ঘা নিয়ে উমর মজিদ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন অ্যানথ্রাক্স সন্দেহ করে রাজারহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাকে পাঠান। বুধবার সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান শিউলিকে। সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে দেন। কমিটির সদস্যরা হলেন, কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. বি ডি বিধু, একই বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. অজয় কুমার ও গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুবা খানম কনা। পরীক্ষা-নিরীক্ষার পর বৃহষ্পতিবার সকালে বোর্ড তাকে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স রোগী হিসেবে সনাক্ত করে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বোর্ড সদস্য ডা. অজয় কুমার জানান, রোগী আশঙ্কামুক্ত। তবে অন্ত:সত্ত্বা হওয়ায় তাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যানথ্রাক্স আক্রান্ত শিউলি বেগম জানান, ঈদের সময় তার স্বামী রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার থেকে গরুর মাংস কিনেছিলেন। এই মাংস খাওয়ার পর আর কোনো মাংস তারা খাননি। ১০ দিন আগে হঠাৎ পায়ে চুলকানি শুরুর পরে ঘা দেখা দেয়। অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় গত ৫ সেপ্টেম্বর সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রেড অ্যালার্ট প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে আর কোথাও কোনো পশুর অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই এ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এতে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম বিঘি