২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক চোরাচালান ঠেকাতে ট্রেনে অভিযান চলবে

মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিমাসে সাতদিন ট্রেনে বিশেষ অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 10:42 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিমাসে সাতদিন ট্রেনে বিশেষ অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া চোরাচালানিরা যাতে সহজে পালাতে না পারে, সে জন্য পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সড়ক ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। চোরাচালান প্রতিরোধ কমিটির সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনে স