ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজার এলাকা থেকে জাল ডলারসহ এক বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম কেনাং ব্লাইসি (৩৫) এবং তিনি ক্যামেরুনের নাগরিক বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আসাদ সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে কেনাংকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ১০০ ডলারের দুটি জাল নোট এবং ডলার তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৩০ ঘ.
bdnews24