২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ তৈয়েবুরের বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের

একটি দুর্নীতি মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি দুর্নীতি মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে এই অভিযোগপত্র দেন দুদকের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান। ২০০২ সালের জুলাই মাস থেকে ২০০৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ছয় অর্থ বছরের জন্য পৃথক ছয়টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদক কর্মকর্তা আমিনুর রহমান। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি খুলনা সদর থানায় তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এই মামলাটি করেন। মামলায় সরকারের নয় কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকা ১১ পয়সার আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয় তৈয়েবুরের বিরুদ্ধে। শেখ তৈয়েবুর রহমান এই মামলায় জামিনে রয়েছেন বলে তদন্ত কর্মকর্তা জানান। অভিযোগপত্রের নথি থেকে জানা যায়, স্থানীয় সরকার, পল্ল