২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

দু'দলের হাতাহাতির জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জেলা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

বান্দরবান, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দলের হাতাহাতির জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জেলা কমিটি। মঙ্গলবার বিকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষংছড়ি উপজেলায় ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত থাকবে। সোমবার রাতে উপজেলা সদরে ছাত্রলীগের দুই গ্র"পের হাতাহাতি হয়। এতে ইমন ও সাইফুল নামে দুই ছাত্রলীগ নেতা আহত হন। সুজন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুুন্ন করার কারণে জেলা ছাত্রলীগ থেকে এ নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও হাজী এমএ কালাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার রাতে উপজেলা সদরে দুই গ্র"পের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সোমবারা রাতে ইমন ও সাইফুলের কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল হক সবুজ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে ছাত্রলীগ কর্মীদের মধ্যে বিরোধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম ইকবাল জেলা কমিটির এ নির্দেশের কথা স্বীকার করে বলেন, যেহেতু জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাই তা মানতে হবে। তিনি আর কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.