২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৩ কারখানাকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে সিলেটে তিনটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

সিলেট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে সিলেটে তিনটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর গোটাটিকর এলাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীতে (বিসিক) ভেজালবিরোধী এই অভিযান চালানো হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেননের নেতৃত্বে এ অভিযানে আরো ছিলেন পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থার (বিএসটিআই) সিলেট কার্যালয়ের মাঠকর্মকর্তা নূর মোহাম্মদ মোস্তফা। বিএসটিআই'র এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, জরিমানা করা কারখানা তিনটি হলো- রসমেলা ফুড প্রোডাক্টস, সুমন ফুড প্রোডাক্টস ও শাহজালাল মসলা প্রোডাক্টস। এর মধ্যে রসমেলা ফুড প্রোডাক্টসকে ৫ হাজার, সুমন ফুড প্রোডাক্টসকে ২০ হাজার ও শাহজালাল মসলা প্রোড্ক্টাসকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.