২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কলেজছাত্র খুন

পাবনায় মঙ্গলবার কারিগরি কলেজের এক ছাত্র খুন হয়েছে। নিহত স্বপন (২৩) পাবনা ভকেশনাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে শহরের কাচারীপাড়া এলাকার পানাই মোল্লার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

পাবনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- পাবনায় মঙ্গলবার কারিগরি কলেজের এক ছাত্র খুন হয়েছে। নিহত স্বপন (২৩) পাবনা ভকেশনাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে শহরের কাচারীপাড়া এলাকার পানাই মোল্লার ছেলে। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে কলেজের সামনে একদল দুষ্কৃতকারী স্বপনকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বপন তার বাবার করিমন চালিয়ে পড়াশুনার খরচ চালাতো। পাবনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম মোশারোফ হেসেন মিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাড়া নিয়ে বচসার এক পর্যায়ে যাত্রীবেশী দুষ্কৃতকারীরা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে।" এলাকাবাসীর অভিযোগ, পূর্ব শত্র"তার কারণে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাকে খুন করেছে। হত্যাকাণ্ডের পর সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩৮ ঘ.