২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশুসহ দুইজন খুন

গাজীপুরে ৮ বছরের একটি মেয়ে শিশুসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ৮ বছরের একটি মেয়ে শিশুসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজীপুর সদরের কাশিমপুর ও টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর বাজারের পশ্চিমে জনৈক ইউনুছ আলীর নির্মাণাধীণ টিনশেড ভবনের একটি কক্ষ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলায় শ্বাস রোধ করে হত্যার চি‎হ্ন রয়েছে। এছাড়া মাথা ও বুকে রয়েছে জখমের চি‎হ্ন। তার পরিচয় পাওয়া যায়নি। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজম জানান, টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাসকারি রাজু হোসেন রাকা (২৫) নামের এক দর্জি সোমবার রাতে খুন হয়েছেন। তিনি উত্তরার একটি টেইলারিংয়ের দোকানে দর্জির কাজ করতেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দত্তপাড়া এলাকায় কে বা কারা রাকার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে তার ছোট বোন পারভিন আক্তার বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০২ ঘ.