২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নওগাঁয় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

নওগাঁ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নওগাঁয় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার গভীর রাতে মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে রিতা খাতুনের (২১) গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে রিতার স্বামী, শ্বশুরসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। রিতার বাবা সিদ্দিক হোসেন মুন্সী ও মামা সাজ্জাদ হোসেন প্রতিবেশীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই বছর আগে খোকন আলী মণ্ডলের ছেলে বেলাল হোসেনের (২৬) সঙ্গে রিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় বেলালকে মোটরসাইকেল ও নগদ টাকাসহ অনেক যৌতুক দেওয়া হয়। আরো পরে তাকে একটি সার ও কীটনাশকের দোকানও করে দেন তার শ্বশুর। এসবকিছুর পরও বেলাল মাঝেমধ্যে স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। অস্বীকৃতি জানালে মারধর করত। রোববার রাত ১২টার দিকে বেলাল তার মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে ঘুমন্ত স্ত্রীর শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মহাদেবপুর থানার ওসি নুর ইসলাম জানান, ঘটনার কথা তিনি শুনেছেন। এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। এলে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ. এবার নওগাঁয় যৌতুকের নির্মম বলি হয়েছেন রিতা খাতুন (২১) নামে এক গৃহবধূ। পাষন্ড স্বামী বেলাল হোসেন (২৬) তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এই লোমহর্ষক ঘটনা ঘটেছে রোববার রাতে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে।