ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা, লুটপাট ও বিস্ফারক দ্রব্য আইনে করা দু'টি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আগামী ৩১ অক্টোবর।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. ইসমাইল হেসেন এ তারিখ ধার্য করেন। এর আগে মামলার নথি এই আদালতে উপস্থাপন করা হয়।
মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এবিএম আবুয়াল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহষ্পতিবার মামলা দু'টির আভিযোগপত্রসহ নথি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে বিচার কাজের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
গত ১৩ জুলাই হত্যা এবং ২৭ জুলাই বিষ্ফোরক আইনে মামলা দু'টির অভিযোগপত্র দেওয়া হয়। ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপারিনটেনডেন্ট আবদুল কাহার আকন্দ।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24