২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সংসদীয় কমিটির হস্তক্ষেপ অস্বীকার নৌমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতির জন্য ব্যবহারকারীরা সংসদীয় কমিটির হস্তক্ষেপকে দায়ী করলেও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান তা অস্বীকার করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতির জন্য ব্যবহারকারীরা সংসদীয় কমিটির হস্তক্ষেপকে দায়ী করলেও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান তা অস্বীকার করেছেন। শনিবার চট্টগ্রাম ক্লাবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) ও শিপার্স কাউন্সিল আয়োজিত 'বিশ্ব বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অধিকাংশ নেতা বন্দরের দক্ষতা কমে যাওয়ার জন্য সংসদীয় কমিটির সদস্যদের সরাসরি দায়ী করেন। বৈঠকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতারা চলমান পরিস্থিতি থেকে উত্তরণে মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম বন্দরে বিরাজমান ১৮টি সমস্যা চিহ্নিত করে তা সামাধানে ১৫ দফা সুপারিশ করে বিজিএমইএ। সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো- বন্দরের ছয়টি সাধারণ কন্টেইনার জেটি এনসিটিতে দ্রুত বার্থ অপারেটর নিয়োগ, পোশাক শিল্পের আমদানি করা মালামাল অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা, গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন যন্ত্রপাতি বাড়ানো, বন্দর থেকে মালামাল চুরি রোধে ব্যবস্থা নেওয়া, ঢাকার আইসিডিবাহী কন্টেইনার পাঠাতে পর্যাপ্ত রেলওয়ে ইঞ্জিন ও ওয়াগনের ব্যবস্থা করা। সঞ্চালকের বক্তব্যে প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নৌমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "সংসদীয় কমিটির সদস্যদের অবাঞ্ছিত হস্তক্ষেপ বন্ধ করতে কোনো পদক্ষেপ নিতে পারবেন কি না তা আমরা ব্যবসায়ীরা সরাসরি জানতে চাই। এটা না হলে চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব বিপন্ন হবে। আপনিই আমাদের সিদ্ধান্ত দিন আমরা ব্যবসা করব কি না।" চট্টগ্রাম চেম্বারের প্রথম সহ-সভাপতি এমএ ছালাম বলেন, "বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের কেমন যেন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। গণতান্ত্রিক সরকার আসার পর একবারের জন্য তারা আমাদের ডাকেননি, সমস্যা শুনতে চাননি। আমরা নিজেদের স্বার্থেই বন্দরকে সহযোগিতা করতে চাই।" তিনি বন্দরে গতিশীলতা ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের আমলের দায়িত্ব পালনরত কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে আনারও দাবি জানান। জবাবে নৌপরবিহনমন্ত্রী শাজাহান খান বন্দর পরিচালনায় সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যদের হস্তক্ষেপ অস্বীকার করে ব্যবসায়ীদের বলেন, "কমিটির কাজ সুপারিশ করা। এদের হস্তক্ষেপ আমার মন্ত্রণালয়ে চলে না। বিধি অনুযায়ী কমিটির সদস্যরা পরামর্শ দেন মাত্র