গাইবান্ধা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দিরের জমি দখল নিয়ে গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে গোবিন্দগঞ্জ থানার ওসিসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়ায় এ সংঘর্ষ হয়।
ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মন্দিরের পক্ষের লোকজন সন্ধ্যায় একঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, দীর্ঘদিন থেকে বোয়ালিয়া শিব মন্দিরে স্থানীয় হিন্দু স
bdnews24