২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত

সরকারদলীয় সাংসদ মনিরুল ইসলাম মনির বাস সার্ভিস বন্ধের দাবিতে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে শুক্রবার থেকে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট তিনদিনের জন্য স্থগিত করেছে মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সাংসদ মনিরুল ইসলাম মনির বাস সার্ভিস বন্ধের দাবিতে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে শুক্রবার থেকে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট তিনদিনের জন্য স্থগিত করেছে মালিক সমিতি। বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফুর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে প্বৃহস্পতিবার রাত ১২টায় ধর্মঘট স্থগিত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বরিশাল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মনিরুলের উজিরপুর-গৌরনদী রুটের বাস সার্ভিস বন্ধের দাবিতে অভ্যন্তরীণ আট রুটে মালিক সমিতি শুক্রবার থেকে অনির্দিষ্টকাল বাস ধর্মঘটের ঘোষণা দেয় বৃহস্পতিবার রাতেই। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। দুই মাস আগে চালু হওয়া এ সার্ভিস বন্ধের দাবিতে সার্ভিস চালুর পরপরই একবার ধর্মঘট ডেকেছিল জেলা বাস মালিক সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/০০২৯ ঘ.