২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আইনজীবী গ্রেপ্তার

হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এক আইনজীবীকে রাজধানীর ইংলিশ রোড থেকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এক আইনজীবীকে রাজধানীর ইংলিশ রোড থেকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই আইনজীবীর নাম সিরাজুল ইসলাম (৪২)। ১৯৯০ সালে পাবনার মোজাম্মেল হত্যা মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার নাফিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৭ সালে আদালত তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। নাফিজ আহমেদ আরো জানান, হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোপন করে সিরাজুল ইসলাম ঢাকার নিুআদালতে ১৯৯৫ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২০১৯ ঘ.