২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেষ হলো লোকসংস্কৃতি উৎসব

চট্টগ্রামে দুই দিনের লোকসংস্কৃতি উৎসব শনিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই দিনের লোকসংস্কৃতি উৎসব শনিবার শেষ হয়েছে। নগরীর ডিসি হিলে সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত এ উৎসব আলোচনা সভা ও লোকগান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। দেশের মানুষকে গ্রামীণ ও লোকসংস্কৃতির চর্চা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, লোকসংস্কৃতির নামে কোনো কুসংস্কারের চর্চা করলে হবে না, সচেতনভাবেই গ্রামীণ ও লোকসংস্কৃতির চর্চা করতে হবে। "সাংস্কৃতিক ঐশ্বর্যের গুণকে যেন আমরা না হারাই তা মনে রাখতে হবে। তাহলেই এ ধরনের আয়োজন সার্থক হবে", বলেন অনুপম। সংগঠনের নির্বাহী সভাপতি মাহবুবুল হক চৌধুরী বাবরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। অধ্যাপক আলাউদ্দিন বলেন, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া-এ ধরনের যত গান ছিল তা আজও ভিন্নভাবে টিকে আছে। এসব লোকজ সুরের প্রতি মানুষের অন্তরের টান এখনো ঠিকই রয়ে গেছে। পরে কবিয়াল ফারুকী ও তার দলের কবিগান পরিবেশনার মধ্য দিয়ে শেষদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে একে একে প্রমা আবৃত্তি সংসদ, অনন্য বড়