গাজীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখলের অভিযোগে শনিবার তিনটি মামলা হয়েছে।
জমি দখলের সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুজনকে।
বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের ভান্নারা মৌজায় বনবিভাগের শূন্য দশমিক ৮০ একর জমি দখলের অভিযোগে হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিলের চার কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা হয়েছে।
বিকাল ৩টার দিকে কালিয়াকৈর থানায় মামলাটি করেছেন মৌচাক বিট কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম মণ্ডল।
বন কর্মকতা হেলাল জানান, গত বছরের ২৪ সেপ্টেম্বর মিলের সীমানা প্রাচীর উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করে নয়শ' আকাশমনি গাছের চারা রোপন করে বন বিভাগ।
কিন্তু মিল কর্তৃপক্ষ শনিবার ভোরে বুলডোজার লাগিয়ে এসব গাছ নিধন ও মাটি সমান করে জমিটি আবার দখল করে নেয়।
তিনি জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় 'শান্তি আবাসন প্রকল্প' এর নামে একটি ভূমিদস্যু চক্র স
bdnews24