ময়মনসিংহ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় অপহৃত এক শিশুকে শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব।
আটক করার হয়েছে দুই অপহরণকারীকে।
জিসান (৭) নামের এই শিশুকে বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয়।
আটক দুজন সংঘবদ্ধ অপহরণকারী কোনো দলের সদস্য। এদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৯ এর কর্মকর্তা মেজর মো. জাভেদ মিয়া জানান, মুক্তিপণ দেওয়ার টোপ ফেলে শনিবার সকাল সাড়ের ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে জিসানকে উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে।
আটককৃতরা হলেন- উপজেরার হারুয়া গ্রামের বাবুল (২৬) ও উত্তমগ্রামের মিজান (২৫)।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন তার চাচাতো ভাই মিজান শিশুটিকে আশুলিয়া থেকে ইশ্বরগঞ্জ এনেছে। পরে মিজান শিশুটিকে তার বাড়িতে রাখে।
উদ্ধার করা শিশুটিকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মেজর জাভেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24