ইসলামী বিশ্ববিদ্যালয়, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন যাত্রী ছাউনির পিছনের একটি ঝোপের ভেতর থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মতিয়ার রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে বেলাল নামে চরমপন্থী সংগঠন গণবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করা হলো।
ওসি বলেন, ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএসবি/১৭২০ ঘ.
bdnews24