২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে যুবক খুন

গাজীপুর সদর উপজেলার পূবাইলের করমতলা এলাকায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেকিয়ে এক যুবককে খুন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 05:58 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

গাজীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূবাইলের করমতলা এলাকায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেকিয়ে এক যুবককে খুন করেছে। নিহতের নাম আকাশ (২২)। পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে। রাতেই তাদেরকে জয়দেবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। গাজীপুরের সহকারি পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান ও জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জয়দেবপুর থানার এসআই মো. আব্দুল করিম জানান, রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা আকাশের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এবং টহলরত র‌্যাব সদস্যরা ধাওয়া করে ওই দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা হলো- খুলনার হিতমপুর এলাকার আলীম (২৭) ও কুষ্টিয়ার কুমারখালি এলাকার হুমায়ুন কবীর (২২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ ঘ.