২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রমবর্ধমান অস্ত্রব্যয়ে বাংলাদেশের উদ্বেগ

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 04:57 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সেইসঙ্গে তিনি অস্ত্র উৎপাদন ও সংগ্রহে শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান অর্থব্যয়ে উদ্বেগও প্রকাশ করেন। মঙ্গলবার জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উল্লেখ করেন যে 'বিশ্ব অঙ্গনে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে' এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দীপু মনি অস্ত্রের ব্যাপারে ক্রমবর্ধমান অর্থব্যয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ত্র উৎপাদক ও সংগ্রহকারী প্রধান দেশগুলোকে তা বন্ধেরও আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ২০০৯ সালে বিশ্বে অস্ত্রের জন্য ব্যয় হয়েছে ১.৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার জন্য এই সম্পদ উন্নয়নকাজে ব্যবহারের প্রয়েজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এইচএ/২২৫০ ঘ.