২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর গুলিতে পুলিশ আহত

নরসিংদীতে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 06:39 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

নরসিংদী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য হলেন- কনস্টেবল নাজমুল হোসেন। তাকে গুলি করার অভিযোগে কনস্টেবল লায়েছউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নরসিংদী সদর থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার ভোর রাতে জেলা শহরের ভেলানগর এলাকায় টহলের সময় এ ঘটনা ঘটে। ওসি বলেন, "নাজমুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে লায়েছ তার রাইফেল দিয়ে গুলি ছোড়ে। এতে হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় নাজমুল।" আহত নাজমুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় সদর থানায় একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.