২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরডাপ চেয়ারপারসন হলেন আশরাফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এশীয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা সিরডাপ এর নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 05:39 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এশীয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা সিরডাপ এর নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এক তথ্য বিবরণীতে একথা জানিয়ে বলা হয়, সিরডাপভুক্ত দেশগুলোর দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের পাঁচ দিনব্যাপী সম্মেলনের গভর্নিং কাউন্সিলের সভায় উপস্থিত ১১টি দেশের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে সোমবার আশরাফ চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের সময় আশরাফ বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সিরডাপ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২৩৩৮ঘ.