২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-বান্দরবানে ৭টি বন্দুক উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া ও বান্দরবানের লামায় পৃথক অভিযানে সাতটি দেশী বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বান্দরবানের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া ও বান্দরবানের লামায় পৃথক অভিযানে সাতটি দেশী বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বান্দরবানের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে তারা। গ্রেপ্তারকৃতর নাম বশির আহমেদ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লোহাগাড়ার হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া র‌্যাবের অন্য একটি দল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করেছে। উভয় ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২১২৮ঘ.