২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ পানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চোলাই মদ পান করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় স্বামী ও স্ত্রী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোলাই মদ পান করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় স্বামী ও স্ত্রী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। উপজেলার ঢেকুরিয়া গ্রামের রবি দাস (৩৫) ও তার স্ত্রী বুলবুলি (২৭) রোববার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে রবি মারা যান। সোমবার দুপুরে মারা যান বুলবুলি। কাজিপুর থানার ওসি মনোজ কুমার রায় সাংবাদিকদের জানান, একটি বিয়ের অনুষ্ঠানে ঘরে তৈরি মদ পান করে তাদের এ অবস্থা হয়েছে। যেহেতু চিকিৎসক বলেছেন, মদ পানে মারা গেছেন তারা। তাই ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মদ পান করে এ দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.