ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) একই সময়ে একই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্র"পের সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জেলা প্রশাসন সোমবার বিকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এবং তার আশ-পাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।
আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সংঘর্ষ এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অস্ত্র উদ্বারের জন্যে অভিযান শুরু হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ মঙ্গলবার সকাল ১০টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সম্মেলন আহবান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা বিএনপির অপর গ্র"পের নেতা মো. আবদুল কুদ্দস একই সময়ে ১০ গজ দূরে আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে কর্মীসভা আহবান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।
দুটি কর্মসূচির দাওয়াতপত্র সাংবাদিকদের দেওয়া হয়েছে।
পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা শহরের কয়েকদিন ধরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
শনিবার সন্ধ্যায় হারুন আল রশীদের মৌলভীপাড়াস্থ বাসায় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এর হামলার জন্য অপর পক্ষকে দায়ী করেছেন তিনি।
এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শহরের কান্দিপাড়া থেকে সাতটি তাজা বোমা উদ্বার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24