২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম সচিব পর্যায়ের চার কর্মকর্তা রদবদল

চারজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে। এদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আসাদুজ্জামানকে নিয়োগ করা হয়েছে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেনে ওএসডি যুগ্ম-সচিব মোশাররফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৪৪ঘ.