২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধৃত জামায়াত-শিবির কর্মীরা জেলে প্রেরণ

অস্ত্র ও গোলাবরুদসহ গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির কর্মীদের রোববার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও গোলাবরুদসহ গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির কর্মীদের রোববার কারাগারে পাঠানো হয়েছে। রোববার তৃতীয় দফায় তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে ১২ আসামির মধ্যে ৭ জনকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ডবলমুরিং থানার ওসি মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত ১২ জনকে বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে গ্রেপ্তারকৃতরা তিনটি মেস থেকে উদ্ধার অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে তিনি জানান। গত বৃহস্পতিবার মহানগর হাকিম ওসমান গণি গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে ১ দিন, ৪ জনকে ২ দিন এবং বাকি ৭ জনকে ৩ দিনের আইনি হেফাজতে পাঠানোর আদেশ দেয়। ১৭ জানুয়ারি গভীর রাতে নগরীর আগ্রাবাদের মিস্ত্রীপাড়ায় অবস্থিত ছাত্র শিবিরের নিয়ন্ত্রাণাধীন তিনটি মেসে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ১২ জন জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৪টি রিভলবার, ৩টি এলজি, আধা কেজি বোমা তৈরির পাউডার, ১১ রাউন্ড কার্তুজ, ১৪ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২ রাউন্ড ৯ এমএম রাইফেলের গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২২১৮ ঘ.