বগুড়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাচীন নগর সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থানগড়ে রোববার থেকে আরেক দফা খনন শুরু হয়েছে।
ফ্রান্স সরকারের আর্থিক সহায়তায় ১৮তম দফায় দেড়মাসের এ খনন কাজের উদ্বোধন করেন বগুড়ার জেলার প্রশাসক ইফতেখারুল ইসলাম খান।
খনন কাজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকা নাহিদ সুলতানা সাংবাদিকদের জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মহাস্থানগড় মাজারের দক্ষিণ পাশে খননকাজের জন্য এক লাখ টাকা বরাদ্দ করেছে।
তিনি জানান, এর আগে খননে ১৪শ' বছরের প্রাচীন বৌদ্ধমন্দির, পোড়া মাটির পাত্র, রৌপ্য মুদ্রা, নৌকার নোঙর ইত্যাদি আবিষ্কৃত হয়েছে।
খনন কাজ উদ্বোধন করে প্রধান অতিথির জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম বলেন, মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব এখন দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, মহাস্থানগড় খনন কাজে প্রথম ১৯৯৩ সালে ৭ বছরের জন্য বাংলাদেশ-ফ্রান্স চুক্তি হয়। চুক্তি শেষ হয় ১৯৯৯ সালে। পরবর্তীতে ২০০০ সালে দ্বিতীয় দফায় ১১ বছরের জন্য আবারো চুক্তি হয়।
খনন কাজে ফান্স দলের নেতৃত্বে আছেন অধ্যাপক জ্যাঁ ফ্র্যাঁসোয়া সাল।
খনন কাজ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- প্রত
bdnews24