২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চল এখনো অনেক পিছিয়ে

শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকারসহ সমাজ উন্নয়নের সব সূচকে দেশের অন্য সব জেলার চেয়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা অনেক পিছিয়ে আছে বলে এক সরকারি সমীক্ষায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 02:57 PM

Updated : 26 Apr 2022, 12:47 AM

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করতে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সমীক্ষায় রোববার এ তথ্য প্রকাশ করা হয়।

শিক্ষা, শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, এইচআইভি-এইডস, নিরাপদ পানীয় জল, উন্নত পয়ঃনিষ্কাশনের সুবিধাসহ মোট নয়টি নির্দেশকের ভিত্তিতে এ সমীক্ষা পরিচালনা করে বিবিএস।

২০১৫ সালের মধ্যে দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা, পরিবেশগত বিপর্যয় ও নারীর প্রতি বৈষম্য রোধে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

এ অনুযায়ী নিরাপদ পানির সুযোগ বঞ্চিত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, মাতৃ মৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় তিন-চতুর্থাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এমডিজি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে থাকা পাঁচটি জেলা হলো- ঝিনাইদহ, মেহেরপুর, মুন্সিগঞ্জ, পঞ্চগড় ও নারায়ণগঞ্জ। আর সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে কক্সবাজার, রাঙ্গামাটি, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও বান্দরবান।

রোববার হোটেল সোনারগাঁও-এ ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় সমীক্ষার ফলাফল তুলে ধরেন জরিপের প্রকল্প পরিচালক শামসুল আলম।

জরিপ অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সি শিশুর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ বেশ অগ্রগতি লাভ করেছে। ২০০৬ সালে শিশু জন্ম নিবন্ধনের হার ছিলো ১০ শতাংশ যা বেড়ে বর্তমানে হয়েছে ৫৩ দশমিক ৬০ শতাংশ হয়েছে।

সমীক্ষায় বলা হয়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন হলেও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সম্ভব হয়নি। ২০০৬ সালে প্রাথমিক শিক্ষা শেষ করা শিক্ষার্থীর হার ছিলো ৬৩ দশমিক ৬০ শতাংশ যা বর্তমানে ৮০ শতাংশে উন্নীত হয়েছে।

জরিপের আওতায় ১৩ হাজার ৩০১টি পানির নমুনার আর্সেনিক পরীক্ষা করা হয়।

এতে দেখা গেছে, নিরাপদ পানির সুযোগ কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২০ শতাংশ। ১২ দশমিক ৬০ শতাংশ বাড়ির পানিতে আর্সেনিকের মাত্রা সহনীয় মাত্রার চেয়ে বেশি।

ইউনিসেফের সহায়তায় ২০০৯ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সাত হাজার ৬৮৩ জনের সাক্ষাৎকার থেকে এ জরিপের উপাত্ত সংগ্রহ করা হয়।

কর্মশালায় ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, "এমডিজির অগ্রগতি বোঝার জন্য এ জরিপ সরকারকে সহায়তা করবে। সরকার যেহেতু এখন ষষ্ঠ জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছে সেহেতু এ জরিপের ভিত্তিতে বঞ্চিত এলাকাগুলোতে বিশেষ নজর দিতে পারবে।"

পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারসহ পরিকল্পনা সচিব হাবিব উল