২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা পার্ক: শুনানি শুরু

যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে রাজউক'র দেওয়া নির্দেশের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি রোববার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে রাজউক'র দেওয়া নির্দেশের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি রোববার শুরু হয়েছে। প্রথম দিনের শুনানির পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও মো. বোরহানউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে। আদালতে যমুনা কর্তৃপক্ষের কৌঁসুলি রফিক উল হক রাজউকের ওই নির্দেশ অবৈধ দাবি করে এর পক্ষে যুক্তি এবং বিভিন্ন মামলার নজির তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাজধানীর কুড়িলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলতে গত ১৭ জানুয়ারি নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে রিট আবেদন করেন। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭২৭ ঘ.