ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমিত দেবনাথকে সভাপতি ও সুলতান মাহমুদ চমনকে সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন স্লোগান-৭১'র প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আহবায়ক কমিটির নেতৃত্বে এ সংগঠন প্রতিষ্ঠার ১ বছরে যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এরই ধারবাহিকতায় ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কমিটি গঠিত হয়।
'ন্যায় যুদ্ধে বাঙালি' এ স্লোগান নিয়ে ২০০৯ সালের ১ জানুয়ারি এ সংগঠনের যাত্রা শুরু হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৯ ঘ.
bdnews24