২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলসীমা নিয়ে ঢাকা-ইয়াঙ্গুন সঙ্কট কাটছে'

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সঙ্কট কাটার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সঙ্কট কাটার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। ফলে বঙ্গোপসাগরে খনিজ অনুসন্ধানে ১৪টি ব্লক হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকছে না। তবে জলসীমা নির্ধারণে মিয়ানমারকে নিয়ে প্রয়োজন না হলেও ভারতের বিষয়ে জাতিসংঘ সালিশের কাজ চালিয়ে যাবে ঢাকা। জলসীমা নির্ধারণে ইয়াঙ্গুন ন্যায্যতাভিত্তিক পদ্ধতির স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে সঙ্কট কাটার আশা করছেন পররাষ্ট্র সচিব। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "দেশটির সঙ্গে সা