২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিশু সাংবাদিকদের জন্য কর্মশালা

'শিশু সাংবাদিকদের' জন্য বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবে ফটো সাংবাদিকতা বিষয়ে দু'দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। ইউনিসেফ-এর সহায়তায় ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এ কর্মশালার আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

টাঙ্গাইল, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'শিশু সাংবাদিকদের' জন্য বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবে ফটো সাংবাদিকতা বিষয়ে দু'দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। ইউনিসেফ-এর সহায়তায় ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এ কর্মশালার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। কর্মশালায় ১০ শিশু সাংবাদিক অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এসকে/২০৪১ঘ.