২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর মামলা: পরবর্তী সাক্ষ্য ২১ মার্চ

সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ আগামী ২১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 10:50 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ আগামী ২১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ হয়। এরপর আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যদের বিরুদ্ধে গত সোমবার অভিযোগ গঠন করা হয়। এ পর্যন্ত বাদিসহ মোট ১৫ জন সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। সকাল সাড়ে ৯টায় ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে সাতক্ষীরা কারাগার থেকে অভিযুক্ত বিডিআর সদস্যদের আদালতে হাজির করা হয়। আগেরদিন ১৬ জওয়ান লিখিত ও মৌখিকভাবে তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামকে বিচার কাজে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের পরদিন সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিডিআর বিদ্রোহের মামলা চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিডিআর আদালতে এ মামলার বিচার কাজ শুরু হয়। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৩৫ ঘ.