কিশোরগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ধলেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার দুপুরে আরো দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।
আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে উপজেলার লঞ্চ ঘাট থেকে সাবিয়ানগর গ্রামে যাওয়ার সময় ইঞ্চিত চালিত খেয়া নৌকাটি ডুবে যায়।
উদ্ধার কাজ তদারককারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিয়ান রেমা সাংবাদিকদের জানান, রূপালী (১০) ও জীবন (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ দুজনের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সোমবার নৌকাডুবির পরপরই স্থানীয়রা তিনজনের লাশ উদ্ধার করে। এরা হলেন- রত
bdnews24