২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে এলাকাবাসীর সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ পৌর এলাকায় একটি কবরস্থানের দখল নিয়ে অনন্তপুর ও ইনাতাবাদ এলাকার বাসিন্দাদের মধ্যে মঙ্গলবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে চার নারীসহ ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 11:08 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

হবিগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ পৌর এলাকায় একটি কবরস্থানের দখল নিয়ে অনন্তপুর ও ইনাতাবাদ এলাকার বাসিন্দাদের মধ্যে মঙ্গলবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে চার নারীসহ ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় তারা একে অপরের প্রতি ইট পাটকেল ও টেটা নিক্ষেপ করে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্তপুর এলাকার স্থানীয় মীর আব্দুর কাদির জানান, সদর থানা খুব কাছে হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টা দেরি করে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে পৌর মেয়র জি কে গাউসের নেতৃত্বে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। কবরস্থানের দখল নিয়ে এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রতি বছরই সংঘর্ষ হয় বলে জানান তিনি। সদর থানার ওসি নিমর্লেন্দু চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সময় মতই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৭০৫ ঘ.