২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপ-সচিব ও এক জেলাপ্রশাসক পদে রদবদল

দুই উপ-সচিব এবং এক জেলা প্রশাসক পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই উপ-সচিব এবং এক জেলা প্রশাসক পদে রদবদল হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এদের মধ্যে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) করা হয়েছে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক ফয়জুর রহমানকে। বিদায়ী ডিসি জহির উদ্দিন আহমেদকে এখনো কোথাও বদলি বা পদায়ন করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আনিস আহমেদকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) প্রশিক্ষণ উপদেষ্টা এবং শামস ই আরা বিনতে হুদাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১২৮ঘ.