চাঁদপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সদর উপজেলায় রোববার রাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জামাল ছৈয়াল (৩২)। তার বাড়ি শহরের কাঁচা কলোনী এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার রামপুর ইউনিয়নের পাকিস্তান বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় থেকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালকে গ্রেপ্তার করা হয়।"
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জহিরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৪২২ ঘ.
bdnews24