বেবী মওদুদ
সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর
ঢাকা ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের প্রখ্যাত কমিউনিস্ট নেতা জ্যোতি বসু শেষ পর্যন্ত চলে গেলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় দু'সপ্তাহ ধরে অবস্থান করতে হয়েছে তাঁকে।
২০১০ সালের নববর্ষের প্রথমদিনে তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সবার মাঝে যে আশঙ্কা নিয়ে এসেছিল, শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। তার মৃত্যুর সংবাদ শোনামাত্র কলকাতা ও ঢাকাসহ সর্বত্র নেমে আসে গভীর শোকের ছায়া।
দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে ৯৫ বছর বয়সে তিনি চলে গেলেন। রেখে গেলেন তার সারা জীবনের সাধনা, মানুষের প্রতি ভালোবাসা, শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ গঠনের নানা কর্মসূচী ও পদক্ষেপ।
পশ্চিমবঙ্গে তিনি প্রায় তেইশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের ভাগ্যোন্নয়ন তার আজীবনের স্বপ্ন ও সংগ্রাম ছিল। ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক আদর্শের প্রতীক হিসেবে তিনি সবার কাছে সম্মানিত হয়েছেন। সর্বজনগ্রাহ্য ছিলেন বলে ভারতের প্রধানমন্ত্রী হবার সুযোগও এসেছিল তার।
নারায়ণগঞ্জের বারোদি গ্রামে তার পূর্বপুরুষের ভিটে এখনও আছে। তিনি দেশবিভাগের বছর ১৯৪৭ সালে কলকাতায় স্থায়ীভাবে চলে যান। তবে তার গ্রামের স্মৃতি কখনও ভুলে যাননি। তিনি কলকাতায়ই লেখাপড়া করেন।
জ্যোতি বসু অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে একজন ব্যক্তিত্বসম্পন্ন বামপন্থী নেতা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন এবং তার নেতৃত্ব সবার দৃষ্টি আকর্ষণ করে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তার খুব ঘনিষ্ঠ ছিলেন ।
তিনি নিজেকে সবসময় বাংলাদেশের লোক হিসেবে পরিচয় দিতেন। বাংলাদেশের রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, সাধারণ নাগরিক বা সাংবাদিকরা তাঁর কাছে গেলে তিনি আবেগাপ্লুত হতেন। কথা বলতেন, খোঁজ
bdnews24