২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুক পক্ষের নয়জনের বিরুদ্ধে মামলা

প্রশিকা কার্যালয়ে হামলা এবং অবৈধভাবে ঢুকে মারপিট ও লুটপাটের অভিযোগে কাজী ফারুকের পক্ষের নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা ,জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রশিকা কার্যালয়ে হামলা এবং অবৈধভাবে ঢুকে মারপিট ও লুটপাটের অভিযোগে কাজী ফারুকের পক্ষের নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী খন্দকার কামরুল হোসেন বাদি হয়ে এ মামলা করেন। মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপী বাদির বক্তব্য শুনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৪ মার্চের মধ্যে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন শেখ সাহিদ হোসেন, মতিউর রহমান, মো: আবু সাইদ, দুলাল চন্দ্র দে, কাজী মো: সাইফুদ্দিন, কাজী খাজে আলম,আবদুল হক হাওলাদার, শাহতাব হোসেন ও আফজাল হোসেন ভূইয়া। আরজিতে বাদি বলেন, গত ১১ জানুয়ারি তারিখে রাত পৌনে ১১ টায় অভিযুক্তরা তাদের কার্যালয়ে ঢুকে অবস্থানরত বাদি পক্ষের লোকজন ও দারোয়ানকে মারধর করে। তারা বাদির নগদ ১২ হাজার টাকা ও মোবাইল সেটও ছিনিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৫৬ঘ.