চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে স্রোতের তোড়ে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।
নৌকার আরোহীদের মধ্যে একজন বাদে সবাই তীরে উঠতে পেরেছেন বলে পতেঙ্গা থানার ওসি আবুল কালাম জানান।
নিখোঁজ যাত্রী হলেন- আব্দুর রহমান (১৫)।
ঘন কুয়াশার মধ্যে রোববার সকাল সাড়ে ৬টার দিকে নৌকাটি ডুবে যায় বলে পুলিশ জানায়।
প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি নদীর দক্ষিণপাড় থেকে নগরীর ১৪ নম্বর ঘাটে আসছিলো। রওনা হওয়ার কিছু সময়ের মধ্যেই এটি উল্টে যায়।
ওসি জানান, নিঁেখাজ যাত্রীর খোঁজে নদীতে ডুবুরি নামানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24