ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতির 'প্রাথমিক খসড়া শনিবার প্রকাশ হয়েছে।
মানসম্মত স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাকে এনীতির প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
খসড়ায় বর্ণিত গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মাথাপিছূ স্বাস্থ্যসেবা ব্যয় ১৩ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলারে উন্নীত করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ, সরকারি-বেসরকারি সমন্বিত সুযোগের প্রয়াস সৃষ্টি, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা ও স্বাস্থ্যখাতের সব স্তরে জবাবদিহিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এটি প্রকাশ করেন।
প্রথমে এটিকে বিভিন্নভাবে পাওয়া ৩২ হাজার মতের ভিত্তিতে চূড়ান্ত স্বাস্থ্যনীতি ২০১০-র খসড়া বলে জানালেও একটু পরেই 'মতামত সংকলিত খসড়া স্বাস্থ্যনীতি' বলে উল্লেখ করেন রুহুল হক। তিনি বলেন, "এখন এর ওপর বিভিন্ন পর্যায়ে মতামত সংগ্রহ করে তার ভিত্তিতে চূড়ান্ত খসড়া স্বাস্থ্যনীতি প্রণীত হবে।"
খসড়ায় চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং গ্রামমুখী করার প্রস্তাবের পাশাপাশি যেসব চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না তাদের জন্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া এর মধ্যে রয়েছে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া, ঢাকার বাইরেও জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করা, 'ফলপ্রসূ ও সুদক্ষ প্রযুক্তি' গ্রহণ ও ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা, হোমিওপ্যাথি ও ইউনানীর মতো প্রতিষ্ঠিত বিকল্প স্বাস্থ্যসেবার পরিধি স
bdnews24