২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের নাম বদল হচ্ছে

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 01:41 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। (বিস্তারিত) আজাদ বলেন, "মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের পরিবর্তে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পশু সম্পদ অধিদপ্তরের পরিবর্তে প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইন্সটিটিউটের পরিবর্তে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউট এবং মৎস্য ও পশু সম্পদ তথ্য অধিদপ্তরের পরিবর্তে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।" 'পাবলিক সারভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১০ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত এবং বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০০৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজাদ বলেন, "১৩ ডিসেম্বর একটি গেজেট প্রকাশের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়। ওই গেজেটটিকে আইনে পরিণত করার লক্ষ্যে 'পাবলিক সারভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১০ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।" পর্যটনের উন্নয়নের জন্য বাংলাদেশ পর্যটন বোর্ড আইনের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হবে। বোর্ড নীতি নির্ধারণী বিষয়গুলো দেখবে। সেবার বিষয়গুলো দেখবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। বৈঠকে 'ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশনস সার্ভিসেস পলিসি, ২০০৯'-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও আজাদ জানান। অস্থায়ী কর্মসংস্থান, কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে গোপালগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বেতন ভাতা সংশোধন বিষয়ক তিনটি আইন মন্ত্রীসভার বৈঠক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এগুলো পরে উত্থাপন করা হবে। আজাদ জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য বৈঠকে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্ল