২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে নাটোরে হরতাল

গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোরে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

নাটোর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোরে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা শহরে দোকানপাট, গাড়ি, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, কোর্টসহ সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা করে গ্যাস সরবরাহ আন্দোলন কমিটি। আন্দোলন কমিটির ডাকা হরতালের সমর্থনে বুধবার শহরে শতাধিক লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। মিছিল শেষে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনের চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেম বলেন, নাটোরবাসীকে গ্যাস না দিয়ে এ জেলার ওপর দিয়ে রাজশাহীতে গ্যাস সরবরাহ করতে দেওয়া হবে না। তিনি বলেন, নাটোরের জনপ্রতিনিধিরা শহরবাসীর কাছে গ্যাস সরবরাহের প্রতিশ্র"তি দিয়ে ভোট নিয়েছেন। দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন করেও নাটোরবাসী সরকারের সাড়া পায়নি। তাই বাধ্য হয়ে হরতাল ডাকা হয়েছেন। সমাবেশে কমিটির যুগ্ম আহ্বায়ক আমেল খান চৌধুরী ও সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে গ্যাস লাইন নেওয়ার কাজ শুরু হয়েছে গত ডিেিসম্বর মাস থেকে। এই লাইনটি নাটোরের ওপর দিয়ে যাওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.