২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গত তিন বছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 09:01 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গত তিন বছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে এ মাসের ২ ও ৬ তারিখ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশজুড়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ বছরে দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০০৭ সালে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয়। তিনি বলেন, "গত তিনদিন ধরে তাপমাত্রা একটু বাড়ার প্রবণতা থাকলেও আজ (মঙ্গলবার) থেকে ফের কমতে শুরু করেছে। এ অবস্থা আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।" শৈত্য প্রবাহের কারণে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরো কমতে পারে বলে আভাস দেন আবহাওয়াবিদ মান্নান। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ছাড়া ঈশ্বরদীতে ৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস, সীতাকুণ্ডে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ছিলো ১০ দশমিক ২ ডিগ্রি, চট্টগ্রামে ১২ দশমিক ৫ ডিগ্রি, সিলেটে ১১ দশমিক ৭ ডিগ্রি, বরিশালে ৮ দশমিক ৮ ডিগ্রি, খুলনায় ১০ ডিগ্রি এবং রাজশাহীতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে জনজীবন স্থবির তীব্র শীতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের পর শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা গৌতম আচার্য মনে করছেন, চলতি সপ্তাহে এখানে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাসের কারণে মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ আহাম্মদ জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে শীতবস্ত্র বরাদ্দ হয়েছে। এগুলো পাওয়ার ২/১ দিনের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে। চলতি সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ডিভিশনের উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ৫ শতাধিক গরিব ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ হয়। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসিরকারি সংগঠনের উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৪৫৫ ঘ.