২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইসি-র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটি রোববার দায়িত্ব গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 02:56 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটি রোববার দায়িত্ব গ্রহণ করেছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ডিএসইসির কার্যালয়ে এই অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মীর মোসতাফিজ আহমদ সভাপতিত্ব করেন। সভাপতি মুকুল তালুকদার ও সাধারণ সম্পাদক সুমন ইসলামসহ বেশ কয়েকজন বক্তব্য দেন। পরে মুকুল তালুকদারের সভাপতিত্বে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৭ ফেব্র"য়ারি ফ্যামিলি ডে পালনের সিদ্বান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০৪৮ঘ.