গোপালগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বদেশ প্রত্যবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে দলের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
তারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, প্রচলিত আইনে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আইন অনুযায়ীই খুনিদের ফাঁসির রায় কার্যকর হবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না।
গোটা জাতি যেদিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করতে পারবে, সেদিন স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির অপপ্রয়াস ও যুদ্ধাপরাধীর দাম্ভিকতা শেষ হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতারা।
এরপর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
বাদ জোহর সমাধি সৌধ কমপ্লে
bdnews24