২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকে সামনে রেখে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকাস্থ 'সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 05:22 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকে সামনে রেখে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকাস্থ 'সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ'। বৃহষ্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন হয়। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। তিনি এতে বলেন, "টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীকে অবশ্যই আসন্ন ভারত সফরের সময় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।" প্রধানমন্ত্রী ভারত থেকে এ বাঁধ নির্মাণ বন্ধের নিশ্চয়তা আনতে না পারলে সিলেটবাসীসহ বাংলাদেশের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে মন্তব্য করেন ইনাম আহমেদ। প্রস্তাবিত বিতর্কিত এ বাঁধ নির্মাণ বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের আহবান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহও ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রীকে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের ব্যাপারে প্রতিশ্র"তি নিয়ে আসতে হবে বলে অভিমত দেন। মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন 'সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৫৫ঘ.