২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে স্কুলছাত্রকে হত্যা

নগরীর দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায় এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 02:57 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায় এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে। নিহত মোহাম্মদ সোহাগ (১০) স্থানীয় ঈদগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম- দিরাজ খান পেশায় রিকশাচালক। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। এ ঘটনায় দিরাজ ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেছেন। সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডবলমুড়িং থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহাগ বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোজাঁখুজির পরও তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। তিনি জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঝর্ণাপাড়া রেলওয়ে ডক গেইটের সামনে গলাকাটা শিশুর লাশ দেখে স্থানীয়রা থানায় দেয়। লাশ উদ্ধারের পর সোহাগের পরিবার তাকে সনাক্ত করে। নিহতের শরীরের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই ফারুক জানান। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫২ ঘ.