২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপশক্তি যেন আর না আসতে পারে: হাসিনা

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো অপশক্তি যেন আর ক্ষমতায় আসতে না পারে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো অপশক্তি যেন আর ক্ষমতায় আসতে না পারে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দল ভাঙতে চেয়েছিলো অভিযোগ করে তিনি বলেন, "তখন আমাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিলো। মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে রাখা হয়। দল ভাঙার চেষ্টা করা হয়।" দুর্নীতি দমনের নামে তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত অভিযানে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিলো বলে দাবি করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের জন্য আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা চারদলীয় জোট সরকারের 'ক্ষমতা কুক্ষিগত' করার চেষ্টাকেই দায়ী করেন। নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী করার মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা প্রকাশ করেছিলো জানিয়ে হাসিনা বলেন, তার সরকার সে আস্থার প্রতিদান দিতে কাজ করছে। তিনি বলেন, এক বছরে আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, তার বিচারের ভার জনগণের। তবে আমাদের আন্তরিকতার অভাব ছিলো না, বলেন হাসিনা। তিনি সরকারের এক বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, এ সময়ে দ্রব্যমূল্য কমিয়ে আনা হয়েছে। "রমজানের সময়ও কোনো জিনিসের দাম বাড়েনি", বলেন প্রধানমন্ত্রী। সরকারের এক বছর পূর্তিতে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন হাসিনা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন তা সরাসরি স